শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

পৃথিবীর পাশ দিয়ে সাতটি বিশাল গ্রহাণু যাবে এই বছরই

দর্পণ ডেস্ক / ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

গত মাসে সন্ধান পাওয়া ২০২১ এসএমথ্রি নামের গ্রহাণুটি শুক্রবার পৃথিবীর কাছ দিয়ে যাবে। এ গ্রহাণুর ব্যাস সর্বোচ্চ ৫২৫ ফুট। অর্থাৎ পাথরখণ্ডটি গিজার পিরামিডের চেয়েও বড় হবে। এর সঙ্গে যদি পৃথিবীর সংঘর্ষ হয় তাতে পৃথিবীর যেখানে এটি আছড়ে পড়বে ওই অঞ্চলে কিছু ক্ষয়-ক্ষতি হবে। সম্প্রতি নাসার সেন্টার ফর নেয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ এই তথ্য জানিয়েছে।

২০২১ এসএমথ্রিকে ‘নিয়ার আর্থ অবজেক্ট’ বলা হচ্ছে। নাসা বলছে, এগুলো ধূমকেতু বা পাথরখণ্ড যা কাছাকাছি কোনো গ্রহের মধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর কাছাকাছি নিজের কক্ষপথে ঘুরতে থাকে। পৃথিবী থেকে ১২০ মাইলের মধ্যে এ ধরনের যা কিছু আসে সেগুলোকেই ‘নিয়ার আর্থ অবজেক্ট’ বলা হচ্ছে।

২০২১ এসএমথ্রি যখন পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে উড়ে যাবে, তখন পৃথিবীর সঙ্গে এর দূরত্ব হবে ৩৬ লাখ মাইলের মতো। শুনে হয়তো মনে হতে পারে, সে তো অনেক দূর দিয়ে যাবে। তাহলে, বিপদের সম্ভাবনা নেই। সে ক্ষেত্রে মনে রাখতে হবে শুক্র গ্রহের সঙ্গে পৃথিবীর দূরত্ব মোটামুটি ৭৪৮ লাখ মাইলের মতো হয়ে থাকে। দুই গ্রহের কক্ষপথের ওপর নির্ভর করে এ দূরত্ব কতটা হবে। অর্থাৎ শুক্রগ্রহের চেয়ে অনেক বেশি কাছ দিয়ে যাবে পাথরখণ্ডটি।

অল্প কিছুদিনের মধ্যেই পৃথিবীর কাছ দিয়ে উড়ে যাবে বিশালাকার এমন পাথরখণ্ডের মধ্যে এই ২০২১ এসএমথ্রিই একমাত্র পাথরখণ্ড নয়। নভেম্বরের মধ্যে এর চেয়ে বড় আরও সাতটি পাথরখণ্ড উড়ে যাবে পৃথিবীর আশপাশ দিয়ে।

এরমধ্যে সবচেয়ে কাছ দিয়ে যে পাথরখণ্ডটি উড়ে যাবে তার নাম রাখা হয়েছে ১৯৯৬ ভিবিথ্রি। ২০ অক্টোবর পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে ২১ লাখ মাইলের মতো। এর ব্যাস প্রায় ৭৫৪ ফুট।

এ দফায় পৃথিবীর আশপাশ দিয়ে যাবে এমন পাথরখণ্ডগুলোর মধ্যে যেটি সবচেয়ে বড় তার নাম রাখা হয়েছে ২০০৪ ইউই। এটির ব্যাস ১ হাজার ২৪৬ ফুট পর্যন্ত। ১৩ নভেম্বর পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে ২৬ লাখ মাইলের মতো।

সৌরজগতে এ ধরনের পাথরখণ্ডের সংখ্যা ২৭ হাজার ২৪টি। এগুলোর মধ্যে ৯ হাজার ৮৫৬টি পাথরখণ্ড অন্তত ৪৫৯ ফুট লম্বা। আর ৮৯০টি পাথরখণ্ড এক কিলোমিটার লম্বা বা তার চেয়ে বেশি লম্বা।

এ বছরে সবচেয়ে বড় যে পাথরখণ্ডটি পৃথিবীর কাছ থেকে উড়ে গেছে সেটির নাম ২০০১ এফওথার্টিটু। মোটামুটি ৩ হাজার ফুটের মতো চওড়া এ পাথরখণ্ডটি মার্চে পৃথিবী থেকে ১২ লাখ মাইল দূরত্বে উড়ে যায়।

এছাড়া অ্যাপোফিস নামে একটি গ্রহাণু নিয়ে এ বছর বেশ শোরগোল হয়েছিল। কেউ কেউ বলেছিলেন, এটি পৃথিবীর সাথে ধাক্কা খাবে। কিন্তু বিজ্ঞানীরা বলেন যে ,পরবর্তী ১০০ বছরের মধ্যে ওই গ্রহাণুর পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই। তবে ২০২৯ সালের ১৩ এপ্রিল এটি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। তখন পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে মাত্র ২০ হাজার মাইল।


এই ক্যাটাগরির আরো সংবাদ