শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

নিজস্ব প্রতিবেদক / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ স্পেনের মারিয়া ব্রান্যাস মোরেরা মঙ্গলবার ১১৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন এবং দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী হয়েছিলেন। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ফরাসি সন্ন্যাসী লুসিল র‌্যান্ডনের ১১৮ বছর বয়সে মৃত্যুর পর ২০২৩ সালের জানুয়ারিতে ব্রান্যাসকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

তার পরিবার এক্সে তার অ্যাকাউন্টে লিখেছে, ‘মারিয়া ব্রান্যাস আমাদের ছেড়ে গেছেন। তিনি তার আকাঙ্ক্ষা অনুযায়ী ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে ও যন্ত্রণা ছাড়াই মারা গেছেন। আমরা সব সময় তার উপদেশ ও সদয় স্বভাবের কথা মনে রাখব।’

ব্রান্যাস শেষ দুই দশক ক্যাটালোনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে ওলট শহরে অবস্থিত সান্তা মারিয়া দেল তুরা নার্সিং হোমে কাটিয়েছিলেন।

সোমবার এক পোস্টে জানিয়েছিলেন, তিনি ‘দুর্বল’ অনুভব করছেন। তিনি তার পরিবার পরিচালিত অ্যাকাউন্টে আরো লিখেছিলেন, ‘সময় ঘনিয়ে আসছে। কেঁদো না, আমি কান্না পছন্দ করি না। আর সবচেয়ে বড় কথা, আমার জন্য কষ্ট পেয়ো না।

আমি যেখানেই যাই, আমি সুখী থাকব।’

ব্রান্যাসের মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হলেন জাপানের টোমিকো ইতোওকা। যুক্তরাষ্ট্রের জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের মতে, তিনি ১৯০৮ সালের ২৩ মে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে তার বয়স ১১৬ বছর।

ব্রান্যাস ১৯১৮ সালের ফ্লু মহামারী, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্পেনের গৃহযুদ্ধ প্রত্যক্ষ্য করেছেন।

২০২০ সালে তার ১১৩তম জন্মদিন উদযাপনের কয়েক সপ্তাহ পর করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সম্পূর্ণভাবে সেরে ওঠেন। সূত্র : এএফপি


এই ক্যাটাগরির আরো সংবাদ