শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে আগামীকাল

দর্পণ ডেস্ক / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

আগামীকাল ২ অক্টোবর সূর্যগ্রহণ হবে। তবে এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়, বলয়গ্রাস। পৃথিবীর অনেক অঞ্চলে অগ্নিবলয়ের মতো দেখা যাবে এটাকে। অর্থাৎ সূর্যের কেন্দ্রীয় অংশকে ঢেকে ফেলবে চাঁদ।

চাঁদের চারপাশ থেকে আগুনের আংটি বলয়ের মতো সূর্য দৃশ্যমান হবে। তাই একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হচ্ছে।

গ্রহণটি দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চল থেকে দেখা।

তবে বাংলাদেশী মহাকাশপ্রেমীদের জন্য দুঃসংবাদ, বাংলাদেশ থেকে এটা দেখা যাবে না। বাংলাদেশ স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিট ৬ সেকেন্ডে গ্রহণটি শুরু হবে এবং গ্রহণ শেষ রাত ৩টা ১৬ মিনিট ৫৪ সেকেন্ডে।

নাসাসহ আরও কিছু প্রতিষ্ঠান এটাকে অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভ স্ট্রিমিং করবে।বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে বোঝায় সূর্যের ওপর চাঁদের ছায়া পড়ে। কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চারপাশে লাল আলোর রিং বা বলয় দেখা যায়। এই ধরনের সূর্যগ্রহণ তখন দেখা যায়, যখন সূর্যের বহিঃসীমা অঞ্চল ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢেকে যায়। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের শুধু বহিঃসীমাকে দেখা যায়।

দেখে মনে হয়, ঠিক যেন একটা আংটি। একে আগুনের বলয়ও বলা হয়ে থাকে। এই ধরনের সূর্যগ্রহণ সব থেকে কম দেখা যায়। কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়া প্রয়োজন।


এই ক্যাটাগরির আরো সংবাদ