শিরোনাম
দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শীতকালীন সংসদ অধিবেশন শুরু সোমবার

দর্পণ ডেস্ক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
জাতীয় সংসদ ভবন (ফাইল ছবি)

জাতীয় সংসদের শীতকালীন  ও চলতি বছরের প্রথম অধিবেশন  শুরু হবে সোমবার (১৮ জানুয়ারি)। যাদের করোনা টেস্টের প্রতিবেদন নেগেটিভ আসবে কেবল তারাই অধিবেশনের যোগ দেবেন। এ অধিবেশনে একদিনের জন্য কাভারেজের সুযোগ পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ বলেন, গত ১৫ জানুয়ারি সংসদের পক্ষ থেকে সাংবাদিকসহ সংসদ সদস‌্যদের করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করাতে হবে। এজন্য সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা নেয়া হবে। যাদের নেগিটিভ আসবে তারা প্রথম দিনের অধিবেশনে অংশ নেবেন।

তিনি আরো বলেন, সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন শুরুর দিন ১৮ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। শুধুমাত্র ওইদিন সাংবাদিকরা সংসদে যেতে পারবেন। অন্য কার্যদিবসগুলো টেলিভিশন দেখে সংবাদ সংগ্রহের অনুরোধ করা হয়েছে।

সূত্র জানায়, গত ৬ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ১১তম অধিবেশন উপলক্ষে বৈঠক হয়। সংসদ ভবন, সদস্যদের ভবনসমূহ এবং সংসদ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, সংসদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা, সংসদ এলাকার সৌন্দর্য বৃদ্ধিকরণ, এসআইএস সিস্টেম সক্রিয় রাখাসহ নানা বিষয়ে বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় এবারও একদিনের জন্য সাংবাদিকরা সশরীরে সংসদ অধিবেশন কাভার  করবেন।

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন আগামী ১৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।  সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেবেন; যা  এরই মধ্যে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ