শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

প্রেম-বিয়ে ভাঙলেই আর্থিক উন্নতি!

নিউজ ডেস্ক / ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

বিবাহবিচ্ছেদ কিংবা প্রেম ভেঙে যাওয়ার পরই আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের! সম্প্রতি কানাডীয় একটি ব্যাঙ্কের সমীক্ষা জানাচ্ছে এমনই অবাক করা তথ্য।

দিল্লি কা লাড্ডুর কথা শুনেছেন তো? এ যেন ঠিক তাই। খাবেন, না বাদ দেবেন- তা নিয়ে দোলাচলের শেষ নেই। যাঁরা প্রেম নেই বলে দুঃখে কেঁদে ভাসাচ্ছেন, তাঁদের ক্ষতে অল্প হলেও প্রলেপ লাগাতে পারে সদ্য প্রকাশিত এই সমীক্ষার ফলাফল।

কানাডায় ১,৭০০ জনের উপর চালানো একটি ব্যাঙ্কের সমীক্ষা জানাচ্ছে, বিবাহবিচ্ছেদ কিংবা প্রেম ভেঙে যাওয়ার পর আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের।

সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৭৪ শতাংশই জানান, বিবাহিত থাকাকালীন কিংবা পূর্ববর্তী সম্পর্কে থাকার সময় তাদের অর্থনৈতিক অবস্থা যা ছিল, বিবাহবিচ্ছেদ কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। এমনকি ভবিষ্যতেও তাদের অর্থনৈতিক অবস্থা আরও ভাল হবে বলেই মত সংশ্লিষ্টদের।

কিন্তু এমনটা হওয়ার কারণ কি? 
সমীক্ষায় অংশ নেয়া ৫২ শতাংশ মানুষ জানিয়েছেন, সম্পর্কচ্ছেদের পরই আয়-ব্যয়ের হিসেবটা অনেক বেশি বুঝতে শিখেছেন তাঁরা।

শতকরা ৫৭ জন বলেছেন, বিচ্ছেদের পর তাঁদের খরচ কমে গিয়েছে অনেকটাই। আর ৫৪ শতাংশ মানুষের দাবি, বিচ্ছেদের পর একার হিসেব-নিকেশ করা অনেক বেশি সহজ বলে মনে হয়েছে তাঁদের। সূত্র- আনন্দবাজার অনলাইন।


এই ক্যাটাগরির আরো সংবাদ