শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

চালক ছাড়াই চলবে মেট্রোরেল

দর্পণ ডেস্ক / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

ভারতের রাজধানী দিল্লিতে প্রথম চালু হয়েছিল চালকবিহীন মেট্রোরেল। এবার পশ্চিমবঙ্গে কলকাতাতেও চালু হতে যাচ্ছে এই সেবা। অটোম্যাটিক ট্রেন অপারেশন (এটিও) প্রযুক্তির সাহায্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ প্রায় শেষের পর্বে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

কলকাতা মেট্রোরেল সূত্রে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানায়, প্রযুক্তি নির্ভর এই মেট্রো চলাচল ব্যবস্থা শুরুর দিন শিগগিরই ঘোষণা করা হবে। চালক ছাড়াই কলকাতার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে মেট্রোরেল।

এই প্রজেক্টে সাফল্য আসলে পরবর্তী সময়ে নিউ গড়িয়া-এয়ারপোর্ট এবং জোকা মেট্রো রুটেও চালকবিহীন মেট্রো চালু করা হবে।

মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি, ‘হিউম্যান এরর’ এড়াতেই এই পদক্ষেপ। এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও প্রায় থাকবে না।

কর্মকর্তারা বলছেন, চালকের ভুলে অনেক সময় ঝুঁকিপূর্ণ মেট্রো যাত্রা হয়েছে। চালক ভুলবশত বাম দিকের পরিবর্তে ডান দিকের বোতামে হাত দিয়ে দিলে যান্ত্রিক গোলোযোগের সম্ভবনা থাকে। চালকের ভুলে অনেক সময় দরজা বন্ধ না হয়েই চলেছে মেট্রো। প্রযুক্তি নির্ভর চালকবিহীন নতুন মেট্রোরেলে এই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই।

মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি, অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থা পরিচালিত হয় কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোলের (সিবিটিসি) মাধ্যমে। ফলে চালকবিহীন রেকগুলি যন্ত্রের সাহায্যে পরিচালিত হয়। এক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কাও প্রায় থাকবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ