শিরোনাম
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা: সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাযা চাঁদপুর–৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মনোনয়ন পত্র সংগ্রহ কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি নবধরনের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান শাহবাগে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া, বিচারের দাবিতে শপথ হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের আল্টিমেটাম সারজিস আলমের শরিফ ওসমান হাদির শাহাদাতে প্রধান বিচারপতির গভীর শোক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

গুঞ্জন নয়, উত্তর দিলেন নির্মাতা রায়হান রাফী

বিনোদন ডেস্ক / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

‘তুফান’ ঝড়ের পর এবার নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তরুণ নির্মাতা রায়হান রাফী। আর নতুন সিনেমার নাম ‘লায়ন’। ইতিমধ্যেই শোবিজে গুঞ্জন রটেছে- রাফীর নতুন সিনেমায় কাজ করবেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ আর এবার বাংলার চঞ্চল চৌধুরী।

তবে এবার আর গুঞ্জন নয়, উত্তর দিলেন রাফী নিজেই। জানালেন, ‘লায়ন’-এ থাকছেন কলকাতার অভিনেতা জিৎ আর দেশের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ।

রাফীর কথায়, ‘আমার পরের সিনেমা, অর্থাৎ আসছে রোজার ঈদের জন্য নির্মাণ করছি “লায়ন”। নায়ক থাকছেন দুজন। একজন টালিউডের জিৎ, অন্যজন ঢালিউডের রাজ। বাকি সব গুঞ্জন।’

নির্মাতা আরও বলেন, ‘যুদ্ধ হবে। তবে এখনই নয়। রাজ হয়ে উঠতে শরিফুল রাজকে আরেকটু সময় দিতে হবে। “লায়ন” সেই সময়ের অনেকটাজুড়ে থাকছে। রাজকে নিয়ে “পরাণ” ও “দামাল” করার পর আমি লম্বা সময় নিয়েছি। চেয়েছি ওকে নিয়ে একটা তুমুল অ্যাকশন ছবি বানানোর। “লায়ন” সেই ছবিটি। এখানে জিৎ ও রাজ পাল্লা দিয়ে কাজ করবে।’

রাফী নিশ্চিত করেন, ‘লায়ন’ নায়ক-ভিলেনের সিনেমা নয়। এখানে জিৎ-রাজ দুজনেই সমান্তরাল নায়করূপে থাকছেন।

তিনি জানান, দুই নায়ক দুই ইন্ডাস্ট্রির হলেও নায়িকারা থাকছেন ঢালিউডের। সেটি শিগগিরই জানান দেবে নির্মাতা। আর আগামী ডিসেম্বর থেকে ‘লায়ন’র শুটিং শুরু হচ্ছে।

সিনেমাটি প্রযোজনায় ভারত থেকে থাকছে স্যাডো ফিল্মস। বাংলাদেশ থেকে থাকছে আরও দুটি প্রযোজনা প্রতিষ্ঠান। সেই মোতাবেক, এই সিনেমার বাজেট ছাড়াবে ‘তুফান’ কেও।


এই ক্যাটাগরির আরো সংবাদ