শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন এর মা হাফেজা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে ইমামতি করেন জাফরাবাদ জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদসার মুহতামিম মাও. খাজা আহম্মদ উল্লাহ।

মরহুমার ছেলে অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকনের পরিচালনায় জানাযা পূর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ কাদির বেপারী, সদর থানা যুবদলের সাবেক আহ্বায়ক সারোয়ার গাজী, প্রেসক্লাবের নবাগত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাও. মাহফুজ উল্লাহ খান ইউসুফী, মুফতি মাওঃ মোঃ শফিকুল ইসলাম, দারুল আরকান মাদ্রাসার মোহতামিম মনোয়ার হোসেন,  মমিনপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাো. মাসুদ, চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের ডাঃ সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম।

এসময় চাঁদপুর এনসিপির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর গন অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন, সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক মুনওয়ার কানন, চাঁদপুর প্রেসক্লাবের আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশ্রাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সদস্য সেলিম রেজা, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুুগ্ম সম্পাদক খোরশেদ আহমেদ, সাংবাদিক মনির হোসেন সজিব, শাহনেওয়াজ খানসহ জানাযার নামাজে ধর্মপ্রাণ মুসল্লীগণ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০ টা ২০ মিনিটের সময় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ