শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

কাঁচা বাদাম গান গেয়ে আয় করছে মানুষ, তার হাত খালি

নিউজ ডেস্ক / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার কাঁচা বাদাম গানটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে এই গান গেয়ে প্রচুর মানুষ টাকা আয় করছেন অনেকে, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না।

ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের এই বাসিন্দা সুর নিয়ে খেলা করেন।

তিনি সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের। তিনি এসব জিনিসপত্রের নাম দিয়ে তৈরি করেছেন গানটি।

সুর নিয়ে খেলা এই বাদাম বিক্রেতা এখন পড়েছেন আজব সমস্যায়। তারই গান সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে টাকাও আয় করছেন, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। এমনকি ইউটিউবেও তার গান কপিরাইট দেখাচ্ছে, কিন্তু তিনি নিজে কোনো গানই আপডেট করেননি।

ভুবনের অভিযোগ, এই গান নেচে-গেয়ে অনেকেই লাখ লাখ রোজগার করে ফেলছেন। কিন্তু তার হাত খালি। তাই ভুবন বাদ্যকর গানের রয়্যালটি না পাওয়ার অভিযোগ করেছেন থানায়। তিনি তার স্থানীয় থানা দুবরাজপুরে শুক্রবার অভিযোগ করেন।

তার দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকা তাকে পেতে সাহায্য করুক।

এছাড়া তার ভিডিও ভাইরাল হওয়ার কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি জানান, থানায় আসার সময়ও তিনি হেলমেট পরে  এসেছেন। কারণ তার সন্দেহ, কেউ তাকে কিডন্যাপও করে নিতে পারে।

সূত্র: আনন্দবাজার।


এই ক্যাটাগরির আরো সংবাদ