শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ‘নাপা’ সংকট, রোগীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক / ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

টাঙ্গাইলে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড প্রতিদিনই ভঙ্গ করেছে। বুধবার নতুন করে ৩২০ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

সরবরাহ না থাকায় টাঙ্গাইল শহরের ফার্মেসিগুলোতে প্যারাসিটামাল জাতীয় নাপা ওষুধের সংকট দেখা দিয়েছে। এতে করে রোগীদের ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে। করোনাভাইরাসে প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নাপা জাতীয় ওষুধের চাহিদা কয়েকগুণ বেশি বৃদ্ধি পাওয়ায় এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ফার্মেসির মালিকরা। দুই একটি ফার্মেসিতে পাওয়া গেলে দ্বিগুণ দাম নেওয়ার অভিযোগ করেছে ভোক্তারা।

বুধবার দুপুরে শহরের নিউ মার্কেট, রেজিস্ট্রিপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, হাসপাতাল গেট, বটতলাসহ বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে এ তথ্য জানা গেছে।

শহরের প্রায় প্রতিটি ঘরে জ্বর, কাশি রোগী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাপা জাতীয় ওষুধের জন্য ফার্মেসিতে হুমড়ি খেয়ে পড়ছে। তবে নাপা জাতীয় ওষুধ পাচ্ছে না।

হুমায়ন মিয়া নামে এক ব্যক্তি বলেন, আমার ছেলের গত তিন দিন যাবত জ্বর। নাপা ওষুধ শহরের একাধিক দোকানে খুঁজে পাইনি। দোকানদার শুধু বলেন সরবরাহ নেই। এতে আমার ছেলের ভোগান্তি পোহাতে হচ্ছে।

রুপচান মিয়া বলেন, গত এক সপ্তাহ যাবত জ্বর ও শরীর ব্যথায় ভুগছি। অনেক দোকানেই নাপা নেই। দুই একটি দোকানে পেলেও দাম দেড় থেকে দুই গুণ বেশি নেয়া হয়। আমি এক পাতা নাপা ওষুধ ২০ টাকা দিয়ে কিনতে হয়েছে। তাও আবার পাওয়া যায় না।

নাফিজ মেডিকেল হলের সত্ত্বাধিকারী মো. আলমগীর হোসেন বলেন, করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে নাপা জাতীয় ওষুধের চাহিদা কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। গত দুই সপ্তাহ যাবত ক্রেতা নাপা, নাপা সিরাপ, নাপা এক্সট্রা চাইলে দিতে পারি না। বাজারে এসব ওষুধের চাহিদা রয়েছে। সরবরাহ না থাকায় বিক্রিও করতে পারি না।

শফিক মেডিকেল হলের প্রোপাইটর মো. শফিকুল ইসলাম বলেন, সরবরাহ না থাকায় পাইকারি ও খুচরা ক্রেতা ওষুধ দিতে পারছি না। কোম্পানির লোকদের বললে তারা বলেন- বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, ১৫ দিন যাবত নাপা জাতীয় সকল ওষুধের সংকট দেখা দিয়েছে। অনেক ব্যবসায়ী বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে চাইলে আমি তাদের মানা করেছি। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ