শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

জিম্বাবুয়ের কাছে হারায় অধিনায়কত্ব গেলো আসগরের

স্পোর্টস ডেস্ক / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১

দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের অধিনায়কত্ব পেয়েছিলেন আসগর আফগান। কিন্তু সেই দায়িত্ব টিকলো ১৫ মাস। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে হারায় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলে বোর্ড আবারও ফরম্যাট ভিত্তিক নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আসগার আফগান নেতৃত্ব হারানোয় ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব করবেন আফগানিস্তানের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান হাসমতউল্লাহ শহিদি।টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য কাকে দায়িত্ব দেওয়া হবে, এ বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই দলের সহ অধিনায়ক হিসেবে বহাল থাকছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রশিদ খান।

আসগর আফগানকে কেন বাদ দেওয়া হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড, ‘বোর্ডের এক তদন্তের পর আসগর আফগানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারের পেছনে অধিনায়ক আসগর আফগানের বেশ কিছু সিদ্ধান্ত দায়ী।’

ওই টেস্টে হারলেও পরের টেস্টে আসগরের ১৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসই সিরিজ ড্রয়ে ভূমিকা রেখেছিল। কিন্তু প্রথম টেস্টে হারটাকে কোনওভাবে মেনে নিতে পারেনি বোর্ড।

প্রসঙ্গত, অনেক দিন ধরে অধিনায়কত্বের জায়গায় স্থিরতা আনতে পারেনি আফগান ক্রিকেট বোর্ড। বেশ কয়েকজনকে দিয়েই এই পদের ভার সামলাতে দেখা গেছে। ২০১৯ সালে বিশ্বকাপের দুই মাস আগে আসগর আফগান থেকে দায়িত্ব কেড়ে নিয়ে ফরম্যাট ভিত্তিক অধিনায়ক বেছে নেয় আফগানিস্তান। ওয়ানডের দায়িত্ব পান গুলবাদিন নাইব, রশিদ পান টি-টোয়েন্টি ও শাহকে দেওয়া হয় টেস্টের ভার।

এর তিন মাস বাদে বিশ্বকাপ ব্যর্থতায় নাইবকেও সরিয়ে দেওয়া হয় দায়িত্ব থেকে। তার বদলে সব ফরম্যাটের জন্য দায়িত্ব-ভার দেওয়া হয় রশিদ খানকে। এর পর ২০১৯ সালের ডিসেম্বরে আবারও নেতৃত্বে চলে আসেন আসগর।


এই ক্যাটাগরির আরো সংবাদ