শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

৬ শতাংশ সুদে ঋণ পা‌বেন এসএমই উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত কর‌তে সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) পুনঃঅর্থায়ন তহ‌বি‌লের সুদহার তিন শতাংশ কমা‌নো হ‌য়ে‌ছে।

সোমব‌ার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি ক‌রে‌ছে।

প্রসঙ্গত, সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়িত ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসএমইডিপি-২)’ আওতায় পুনঃঅর্থায়ন তহ‌বি‌ল থেকে এখন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা (সিএমএসএমই) ৬ শতাংশ সু‌দে ঋণ পা‌বেন। এত‌দিন এ ঋণের সুদহার ছিল ৯ শতাংশ।

সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) সক্ষমতা অক্ষুণ্ণ রাখা এবং কর্মসংস্থান বৃদ্ধির নিমিত্তে সিএমএসএমই খাতে চলতি মূলধন ঋণের পাশাপাশি মেয়াদি ঋণপ্রবাহ বাড়া‌তে সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত এসএমইডিপি-২ প্রকল্পের পুনঃঅর্থায়ন তহবিল বিষ‌য়ে ক‌য়েক‌টি সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।

পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় সুদ হার চল‌তি বছ‌রের ১৮ নভেম্বর থেকে এ প্রকল্পের আওতায় সব ধরনের ঋণের ক্ষেত্রে সুদ হার গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ এবং ব্যাংক পর্যায়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাস্তবায়নাধীন এই পুনঃঅর্থায়ন তহবিলটি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে সুবিধাবঞ্চিত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্বল্প সুদে এবং সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে গঠন করা হয়। এ প্রকল্পের আওতায় অক্টোবর ২০২০ পর্যন্ত প্রায় তিন হাজার এসএমই প্রতিষ্ঠানকে প্রায় এক হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। এ তহবিলের আওতায় এ পর্যন্ত মোট ৩৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ রয়েছে।

প্রকল্প পরিচালক এ কে এম ফজলুর রহমান বলেন, ‘এ তহবিলের আওতায় আরও প্রায় এক হাজার কোটি টাকা বিতরণের সুযোগ রয়েছে এবং এ তহবিল থেকে পুনঃঅর্থায়নের ক্ষেত্রে নারী উদ্যোক্তা ও উৎপাদন খাতকে প্রাধান্য দেওয়া হয়।’


এই ক্যাটাগরির আরো সংবাদ