শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, জ্বালানির দামে আসতে পারে নতুন সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

বানিজ্যিক ডেস্ক / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রামের কেইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য বাংলাদেশের জ্বালানি আমদানির প্রধান উৎস হওয়ায় সেখানে যুদ্ধ পরিস্থিতি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করছে। তবে সরকার উচ্চমূল্যে বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহ করে সরবরাহ চেইন সচল রেখেছে।

তিনি বলেন, বর্তমানে দেশে তেলের কোনো সংকট নেই। কিন্তু দীর্ঘমেয়াদে উচ্চমূল্যে জ্বালানি আমদানি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে শিগগিরই জ্বালানির দাম নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহ ব্যাহত হলে কৃষি ও শিল্প উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতোমধ্যে সরকারি তহবিলের ওপর চাপ কমাতে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জন্য ৩০ শতাংশ জ্বালানি তেল রেশনিং করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক তেলের সংকট শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বকে প্রভাবিত করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে।

জ্বালানি সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সরকার থেকে সাধারণ মানুষ—সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সংকট মোকাবিলা করতে হবে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যাংক ঋণনির্ভরতার পরিবর্তে পুঁজিনির্ভর বিনিয়োগকে উৎসাহিত করার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য ড. এম এম নুরুল আবসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও কিহাক সুং।


এই ক্যাটাগরির আরো সংবাদ