শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

অদ্ভূত হেলমেট পরে আলোচনায় শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার, বুমবুমখ্যাত শহিদ আফ্রিদি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম রাউন্ডের প্লে-অফ শুরুর প্রথম দিনেই এক অদ্ভূত কাণ্ডের জন্ম দিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার, বুমবুমখ্যাত শহিদ আফ্রিদি।

নতুন এক অদ্ভূত ধরনের হেলমেট পরে খেলতে নেমে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সৃষ্টি করেছেন।

পিএসএলের পঞ্চম আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গিয়েছিল গত মার্চেই। প্লে-অফ শুরুর আগেই করোনার হানা, সুতরাং, প্লে মাঠে গড়ানোর আগেই স্থগিত করে দিতে হয় পাকিস্তান সুপার লিগ।

তবের করোনার মধ্যেই যখন, নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের খেলা আয়োজন হচ্ছে সারা বিশ্বে, ক্রিকেটও যখন ফিরে এসেছে মাঠে, আইপিএলসহ বিভিন্ন সিরিজ এবং টুর্নামেন্ট আয়োজন হচ্ছে,  তখন কেন পাকিস্তান সুপার লিগ বসে থাকবে?

সে চিন্তা থেকেই স্থগিত হয়ে যাওয়া পিএসএলের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্লে-অফ এবং ফাইনালসহ পিএসএলের ম্যাচ বাকি মোট ৪টি। যার প্রথমটি মাঠে গড়িয়েছে আজ।

শহিদ আফ্রিদি খেলছেন মুলতান সুলতান্সের হয়ে। করাচীতে প্রথমে ব্যাট করতে নামে মুলতান। ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে যখন মুলতানের রান ৮০, তখন ব্যাট করতে নামেন সাবেক পাকিস্তান অধিনায়ক। যে হেলমেট পরে তিনি মাঠে নামেন, সেটা দেখেই সবাই অবাক।

তার হেলমেটের সামনের যে গ্রিল রয়েছে (মুখের ওপর) সেটার উপরের বার নেই, সেটা ফেলে দেয়া। বোঝাই যাচ্ছে, হেলমেটটা পুরোপুরি নতুন ডিজাইনের করা। উপরের বারছাড়া গ্রিলের স্টিকগুলোকে দেখে ছাদছাড়া এক একটা পিলার মনে হচ্ছিল। আফ্রিদি মাঠে নামার পরই বিষয়টা চোখে পড়ে ধারাভাষ্যকারদের, এরপর সোশ্যাল মিডিয়ার। যা এই দুই গোত্রের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

স্কাই স্পোর্টসের ক্রিকেট অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার তানজিল খাজা এ সময় আফ্রিদির নিরাপত্তা নিয়েই শঙ্কা প্রকাশ করেন। টুইটারে তিনি লিখেন, ‘এটা আফ্রিদি কিংবা আমার জন্য খুবই ভয়ঙ্কর একটি গ্রিলছাড়া হেলমেট নয় এটা? চোখ এবং মুখের আশপাশটা পুরোপুরি খোলা দেখা যাচ্ছে।’

ধারাভাষ্যে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার বাজিদ খান এবং জন্টি রোডস আফ্রিদির নতুন হেলমেট নিয়ে আলোচনা করেন। বাজিদ খান বলেন, ‘জন্টি, সে তো (আফ্রিদি) দেখছি খুবই চমৎকার গ্রিলে তৈরি করা হেলমেট মাথায় নিয়ে খেলতে নেমেছে। এ ধরনের হেলমেট তো আমি আগে কখনো দেখিনি।’

জন্টি রোডস সঙ্গে সঙ্গে এর পেছনে কারন জানিয়ে বলেন, ‘আমি কয়েকমাস আগে খেলেছিলাম, তখন বুঝেছিলাম, গ্রিলের উপরের বারটা একটা সমস্যা। আমি বুঝতে পেরেছি, এ কারণেই হয়তো আফ্রিদি এ ধরনের হেলমেট পরে খেলতে নেমেছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ