শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

পিএসএলে সাকিব, মাহমুদউল্লাহ ও লিটন

স্পোর্টস ডেস্ক / ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসের প্রকোপে মাঝপথে স্থগিত হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের বাকি অংশ শুরু হওয়ার কথা জুনে।

পিএসএলের এই বাকি অংশের জন্য বদলি খেলোয়াড়দের ড্রাফটে ডাক পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও লিটন দাস।

পিএসএলের এবারের সংস্করণ শুরু হয়েছিল গত ২০ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট চলাকালীন বেশ কিছু ক্রিকেটার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন। মার্চে স্থগিত করা হয় এ টুর্নামেন্ট। এবারের সংস্করণে মোট ৩৪ ম্যাচের মধ্যে বাকি রয়েছে ২০টি ম্যাচ।

টুর্নামেন্ট তখন স্থগিত হওয়ায় ফ্র্যাঞ্চাইজি দলগুলো ছেড়ে যান বেশ কিছু ক্রিকেটার। জুনে তাঁদের পাওয়া যাবে না নিশ্চিত হওয়ার পর বদলি খেলোয়াড়দের ড্রাফট করা হয়।

পিএসএলে প্রথমবারের মতো ডাক পেলেন লিটন দাস।

সেই ড্রাফটে লাহোর কালান্দার্সে ডাক পেয়েছেন সাকিব। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। মুলতান সুলতানসে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ।

লাহোর কালান্দার্সে সাকিবের সঙ্গে ডাক পেয়েছেন জেমস ফকনার, জো বার্নস, ক্যালাম ফার্গুসন ও সেকুগে প্রসন্ন।

রহমানউল্লাহ গুরবাজ, জর্জ লিন্ডে ও ওবেদ ম্যাকয়ের সঙ্গে মাহমুদউল্লাহকেও ডেকেছে মুলতান। মার্টিন গাপটিল, নজিবুল্লাহ জাদরান ও থিসারা পেরেরার সঙ্গে করাচিতে ডাক পেয়েছেন লিটন। বাংলাদেশের ওপেনার লিটন এর আগে দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি


এই ক্যাটাগরির আরো সংবাদ