শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

টানা ৩২ হারের শঙ্কায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক / ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১

ডাবল হোয়াইটওয়াশ আর টানা ৩২ হারের শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের মাঠে অতীতে টেস্ট, ওয়ানডে এমনকি টি-টোয়েন্টির কোনো ফরম্যাটে জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

এ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ধবলধোলাইয়ের শঙ্কায়।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে উভয় দল। নিউজিল্যান্ডের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৩২ ম্যাচে হারের শঙ্কায় বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসনসহ শীর্ষ ৬-৭ জন ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ দলের মোকাবেলা করছে নিউজিল্যান্ড। তাদের বি ক্যাটাগরির দলের বিপক্ষেই হিমশিম খাচ্ছে টাইগাররা।

এ সফরে তিন ওয়ানডে আর দুই টি-টোয়েন্টিতে ধারাবাহিক হারের পরও জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার বলেন, নিউজিল্যান্ডকে তাদের মাঠে অবশ্যই হারানো সম্ভব। শেষ ম্যাচে যদি তিনটি বিভাগেই ভালো করতে পারি আমরা তাহলে জেতা সম্ভব।


এই ক্যাটাগরির আরো সংবাদ