শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

কৃষিসংক্রান্ত তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন কৃষিসংক্রান্ত বিভিন্ন তথ্য (যেমন-ফসলের চাষ, সুখবর, উৎপাদন, সাফল্যের গল্প ছবি, টেক্সট, ভিডিও আকারে) এখন পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হলে সহজেই দেশব্যাপী কৃষি সম্পর্কিত হালনাগাদ কার্যক্রম সম্পর্কে জানা যাবে এবং কৃষি উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের তথ্য অফিসার মো. কামরুল ইসলাম ভূইয়া এতথ্য জানান।

কৃষি পেশায় নিয়োজিত জনবলের সঙ্গে কৃষি সচেতন জনগোষ্ঠীর মতবিনিময়ের জন্য ফেসবুক গ্রুপ ‘কৃষি ভাবনা’ (https://www.facebook.com/groups/ KrishiBhabnaMoA) চালু রয়েছে। এখানে গ্রুপের সদস্যরা নিয়মিত কৃষি সংক্রান্ত কার্যক্রমের তথ্যচিত্র, কৃষি উন্নয়নে প্রস্তাব/ভাবনা এবং কৃষি সংক্রান্ত পরামর্শ আপলোড ও শেয়ার করে থাকেন।

এছাড়াও মন্ত্রণালয়ের ফেসবুক পেজ (https://www.facebook.com/moa.gov.bd) এবং ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় কৃষি’ শিরোনামে ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/channel/UCqiVY_MHLn5gpgzIjt16O8g) চালু রয়েছে।

ইউটিউব চ্যানেল ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় কৃষি’তে কৃষি চাষাবাদ, প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ে ছোট ছোট ভিডিও কন্টেন্ট নিয়মিতভাবে আপলোড করা হচ্ছে। এরইমধ্যে মন্ত্রণালয়ের অধীন সংস্থা কৃষি তথ‌্য সার্ভিস প্রস্তুত করা ‘আলো ছায়ায় হলুদ চাষ’, ‘পাহাড়ে আদা চাষ’, ‘পাহাড়ে বিলেতি ধনিয়া চাষ’, ‘পাহাড়ে মাল্টা চাষ’ শীর্ষক চারটিসহ মোট ৪৯টি ভিডিও আপলোড করা হয়েছে।

চ্যানেলটিতে সাবস্ক্রাইবারের সংখ্যা ৪৮৩ জন। চ্যানেলের ভিডিও সর্বোচ্চ ভিউ হয়েছে ২ হাজার ৭১৭ বার (মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার)।  এখন পর্যন্ত চ্যানেলটি ভিউ হয়েছে ১৩ হাজার ৪৭৪ বার।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ