শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

উইটসার স্বীকৃতি পেলো ‘নগদ’

নিজস্ব প্রতিবেদক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআিইটি) সম্মেলনে ‘উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্স্যান্সিয়াল সেবা ‘নগদ’।

ডিজিটাল অপর্চুনিটি এবং আর্থিক অন্তর্ভুক্তির জন্য বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্স্যান্সিয়াল সেবা ‘নগদ’-কে তথ্যপ্রযুক্তি খাতের অলিম্পিক খ্যাত এই অ্যাওয়ার্ড দিয়েছে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা)।

মালয়েশিয়ায় গত বুধবার শুরু হয়েছে তিন দিনের ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআিইটি) সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিন মালয়েশিয়ার স্থানীয় সময় রাত আটটায় ‘নগদ’-কে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়।

ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) তথ্যপ্রযুক্তি খাতের বিশ্ব সংগঠন উইটসা’র সদস্য। অ্যাওয়ার্ডের জন্য এ বছর বাংলাদেশ থেকে বিসিএস ’নগদ’-এর নাম প্রস্তাব করে। প্রস্তাবে গ্রাহক নিবন্ধনের জন্য ‘নগদ’-এর ডিজিটাল কেওয়াইসি (নো ইয়োর কাস্টমার) চালু, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট না থাকা নম্বরেও টাকা পাঠানোর সেবা, সেন্ড মানি টু এনি ফোন নম্বর (এসএমটিএটি) এবং কেবল একটি স্পর্শের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা বা ওয়ান ট্যাপ অ্যাকাউন্ট ওপেনিংয়ের মতো প্রযুক্তির কথা উল্লেখ করা হয়।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে উইটসা অ্যাওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি। উইটসা’র কাছ থেকে ‘নগদ’ স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ বিশ্বে তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার ক্ষেত্রে ব্যাপক পরিচিতি লাভ করবে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত মাসেই ‘নগদ’ বিশ্ব সেরা ফিনটেক স্টার্টআপ হিসেবে ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’ অ্যাওয়ার্ড জিতেছে।

উইটসা’র স্বীকৃতির বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, দেশের আর্থিক খাতের ডিজিটালাইজেশনের জন্য ‘নগদ’ শুরু থেকেই কাজ করে যাচ্ছে।  সে লক্ষ্যে কাজ করতে গিয়ে উইটসা’র কাছ থেকে পাওয়া স্বীকৃতি অবশ্যই নতুন কিছু উদ্ভাবনে ‘নগদ’-কে আরও উৎসাহিত করবে। আমাদের কাছে স্বীকৃতি পাওয়াটা অবশ্যই সম্মানের।  তবে মানুষের জীবনমান পরিবর্তনে ভূমিকা রাখতে পারাটা আরও বড়।”

উইটস‘র কাছ থেকে ‘নগদ’-এর স্বীকৃতি প্রাপ্তিতে সন্তুষ্টি প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, উইটসা’র স্বীকৃতি প্রমাণ করে আমরা সঠিক পথেই রয়েছি।  সেবা শুরু করার মাত্র দেড় বছরের মধ্যে ‘নগদ’ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এতটাই প্রভাব ফেলেছে যে ইতিবাচক পরিবর্তন আমাদের চোখে পড়ছে।  আর তথ্যপ্রযুক্তি এক্ষেত্রে ‘নগদ’-এর বড় হাতিয়ার।  মাত্র দেড় বছরের মধ্যে ‘নগদ’ আর্থিক খাতে প্রযুক্তির যে জাদু দেখিয়েছে, সেটি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে।  এর আগেও ‘নগদ’ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং বিশ্বের বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে।  আশা করি ‘নগদ’ আর্থিক খাতে ডিজিটালাইজেশন

নিশ্চিত করতে নেতৃত্ব দেবে।”ডাক বিভাগের সহযোগিতায় ২০১৯ সালের মার্চে সেবা চালু করা ‘নগদ’ ইতিমধ্যে প্রায় আড়াই কোটি গ্রাহক পেয়েছে যা দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ৩০ শতাংশ।  প্রযুক্তি নির্ভর সেবার জন্যে শুরু থেকেই ‘নগদ’ গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।  তাছাড়া সর্বনিম্ন খরচের সেবা প্রদান ও ‘নগদ’-এর প্রবৃদ্ধি ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

সূত্র: রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ