শিরোনাম
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী পাগলা মসজিদের স্বর্ণ-রূপা ও বৈদেশিক মুদ্রা নিলামে বিক্রির কার্যক্রম শুরু সুদান-মিশর সীমান্তে বিমান হামলায় ৭২ স্বর্ণখনিশ্রমিক নিহতের দাবি ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিমন্ত্রীর বৈঠক রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশি, আহত ২৪ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২৫–২৯ অক্টোবরের মধ্যে চাঁদপুরজুড়ে অনুমোদনহীন বেকারির ছড়াছড়ি: জনস্বাস্থ্যের জন্য নীরব হুমকি আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আটলান্টিক মহাসাগরে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬ চলতি অর্থবছরে দেশে বসছে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন মাদক থেকে তরুণদের রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতির জেট ফুয়েলের দাম বাড়ল, আজ রাত থেকেই কার্যকর দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৮৬০
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

দর্পণ ডেস্ক / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দেশে আগামী বছর পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ মে।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার বলেন, প্রতিটি তারিখই বৃহস্পতিবার। প্রতিটি নির্বাচনের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসক তফসিল ঘোষণা করবেন।

ইসি সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু হবে।

নির্বাচনে কোনো নির্দিষ্ট অঞ্চলকে আলাদাভাবে অগ্রাধিকার না দিয়ে সব জেলায় একযোগে কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে জেলা সদর উপজেলাগুলো এবং যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে প্রথম দিকে অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচন কমিশনার জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ১৭ জানুয়ারি নির্ধারিত থাকায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ বিবেচনায় নিয়ে প্রথম ধাপের ভোটগ্রহণের তারিখ ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে নির্বাচনের নির্দিষ্ট তফসিল, প্রার্থী মনোনয়ন ও অন্যান্য কার্যক্রমের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ঘোষণার মাধ্যমে জানা যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ