শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: কারখানা মালিকের এক মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে একটি কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে জেলার কাহালু উপজেলার শেখাহার গ্রামে অবস্থিত একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ভোলতা এলাকার মীম লাচ্ছা সেমাই কারখানার মালিক মো. শরিফুল ইসলাম। দণ্ড ঘোষণার পর তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।

অভিযানে দেখা যায়, শ্রমিকরা পায়ে মাড়িয়ে সেমাইয়ের ডো তৈরি করছেন। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত করা হচ্ছিল। কাঁদা ও ময়লাযুক্ত সেমাই তেলে ভেজে তৈরি করা হচ্ছিল এবং পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল।

এ ছাড়া সেমাই তৈরিতে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক পদার্থ এবং নন-ফুড গ্রেড রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে দোষ স্বীকার করায় কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অনিরাপদ খাদ্য ও খাদ্য উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।


এই ক্যাটাগরির আরো সংবাদ