শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

হাজিদের সেবায় অবহেলা করলে শাস্তি, ভালো সেবায় পুরস্কার: ধর্মমন্ত্রী কায়কোবাদ

দর্পণ ডেস্ক / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজযাত্রীদের সুন্দর ও সুষ্ঠুভাবে সেবা প্রদান করলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে পুরস্কৃত করা হবে, আর হাজিদের কষ্ট দিলে শাস্তির মুখোমুখি হতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিওকলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আয়াতুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।

ধর্মমন্ত্রী বলেন, “হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে এবং তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কোনো ধরনের অন্যায় বা অবহেলা বরদাশত করা হবে না।”

ইফতারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইফতার আল্লাহর নির্দেশ এবং তা যথাসময়ে পালন করা উচিত। নিজেকে খাদেম আখ্যায়িত করে তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দায়িত্ব পালন করে যাবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা তিনি নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। অনুষ্ঠানে হাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ