গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি লিমিটেড নামের একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারখানার নিরাপত্তা কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরিস্থিতি বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম জানান, বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ইউনিটগুলোও আগুন নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।