শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বাড়ালো সরকার

রিপোটারের নাম / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (৫ অক্টোবর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরিপত্রে এই সিদ্ধান্ত জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা পরিপত্রে স্বাক্ষর করেন।

এর আগে ৩০ সেপ্টেম্বর অনুমোদন দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন এই বাড়ি ভাতা কার্যকর হবে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জারি করা আদেশের তারিখ থেকে।

ভাতা প্রদানের ক্ষেত্রে আর্থিক বিধি-বিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলেও সতর্ক করা হয়েছে।

বর্তমানে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন। এখন পর্যন্ত ১ হাজার টাকা হারে ভাতা দিতে বছরে সরকারের ব্যয় হয় প্রায় ৪৭০ কোটি টাকা—যার মধ্যে স্কুল পর্যায়ে ৩৫৭ কোটি এবং কলেজ পর্যায়ে ১১২ কোটি টাকা।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে, যা সরকারের অতিরিক্ত ২২৯ কোটি টাকার ব্যয় বাড়াবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ