শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

বাণিজ্যক ডেস্ক / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনের শেষে গ্রস রিজার্ভ ৩১ বিলিয়নের কিছুটা বেশি দাঁড়িয়েছে, জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.৯ বিলিয়ন ডলার।

এর আগে গত ৭ সেপ্টেম্বর দেড় বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ আকুকে পরিশোধ করা হয়। তখন রিজার্ভ কমে দাঁড়ায় ৩০.৩০ বিলিয়ন ডলারে। পরবর্তীতে রেমিট্যান্স প্রবাহ ও অন্যান্য আয় বৃদ্ধির ফলে রিজার্ভ আবার ৩১ বিলিয়নের ঘরে পৌঁছেছে।

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ২৮.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এই সময়ে প্রবাসীরা ১,৬৭৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল ১,৩০২ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৬,৫৭৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫,৪৪০ মিলিয়ন ডলার।


এই ক্যাটাগরির আরো সংবাদ