শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশের স্যাটেলাইট সেবা ব্যাহত হতে পারে টানা ৮ দিন

নিজস্ব প্রতিবেদক / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে। এর ফলে স্যাটেলাইট নির্ভর সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে।

সম্ভাব্য সূচি অনুযায়ী সম্প্রচারে বিঘ্নের সময়সূচি নিম্নরূপ:

  • ২৯ সেপ্টেম্বর: সকাল ৯:৩৫ – ৯:৩৮ (৩ মিনিট)

  • ৩০ সেপ্টেম্বর: সকাল ৯:৩২ – ৯:৪১ (৯ মিনিট)

  • ১ অক্টোবর: সকাল ৯:৩০ – ৯:৪২ (১২ মিনিট)

  • ২ ও ৩ অক্টোবর: সকাল ৯:২৯ – ৯:৪২ (১৩ মিনিট)

  • ৪ অক্টোবর: সকাল ৯:২৯ – ৯:৪১ (১২ মিনিট)

  • ৫ অক্টোবর: সকাল ৯:২৯ – ৯:৪০ (১১ মিনিট)

  • ৬ অক্টোবর: সকাল ৯:৩০ – ৯:৩৮ (৮ মিনিট)

বিএসসিএল জানিয়েছে, এই ব্যতিচার সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে এবং সম্ভাব্য বিঘ্ন সাময়িকভাবে প্রভাব ফেললেও সম্প্রচার সেবা সচল রাখার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ