শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা, হাসারাঙ্গা ফিরলেন দলে

স্পোর্টস ডেস্ক / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

একই দিনে শ্রীলঙ্কা দুটি দলের স্কোয়াড ঘোষণা করেছে। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬ জনের এশিয়া কাপ স্কোয়াড প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে জিম্বাবুয়ে সফরের দলে রাখা হয়নি অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। তবে এশিয়া কাপ শুরুর আগে তিনি সুস্থ হয়ে দলে ফিরেছেন। জিম্বাবুয়ে সফরের স্কোয়াড থেকে দুশান হেমান্থার জায়গায় নেওয়া হয়েছে হাসারাঙ্গাকে, আর বাদ পড়েছেন ভিশেন হালামবাগে।

শ্রীলঙ্কা আগামী ১৩ সেপ্টেম্বর এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। গত আসরে তারা এ টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল।

এশিয়া কাপের শ্রীলঙ্কা স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো।


এই ক্যাটাগরির আরো সংবাদ