গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর সোমবার (২১ জুলাই) এই তথ্য জানিয়েছে।
গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ছিল ২.২২ শতাংশ। মৃত্যু হওয়া ব্যক্তি ৫১-৬০ বছর বয়সী পুরুষ।
চলতি বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে এবং মোট শনাক্তের সংখ্যা ৭০৪ জন। মারা যাওয়া রোগীর মধ্যে ১৪ জন নারী ও ১৮ জন পুরুষ রয়েছেন।