শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

বিমান দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার তৌকির নিহত

নিজস্ব প্রতিবেদক / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে, আহত হয়েছেন আরও ১৬৪ জন। নিহতদের মধ্যে রয়েছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, যিনি পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এবং মাত্র এক বছর আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনায় তৌকির চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর। তৌকিরের মৃত্যুর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে নিশ্চিত করেছেন তার বন্ধু সাইয়েদ আব্দুল্লাহ।

ফায়ার সার্ভিস জানায়, আহতদের মধ্যে গুরুতর দগ্ধ অনেককে জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল এবং সিএমএইচে ভর্তি করা হয়েছে। অনেকে ৫০ শতাংশের বেশি শরীর পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এফ-৭ বিজিআই (মডেল ৭০১) প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পরেই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনার সময় ওই ভবনে স্কুলের নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির প্রায় ১০০–১৫০ শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা গেছে। মূলত এটি জুনিয়র শাখার ক্লাস চলাকালীন সময় ছিল এবং ছুটির ঠিক আগ মুহূর্তেই এই ভয়াবহ বিপর্যয় ঘটে।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা তৎপর ভূমিকা পালন করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ