শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

জাতীয় যুবশক্তি ও এনসিপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

রাজধানীর তুরাগ থানার খায়েরটেক এলাকায় জাতীয় যুবশক্তি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যৌথ উদ্যোগে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের স্মরণে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় ৫০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও সেবা প্রদান করেন। এতে আলট্রাসনোগ্রাম, ইসিজি সহ মোট ১৫টির মতো চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ ছিল।

মেডিকেল ক্যাম্পে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করে ডিমার্স কনসালটেন্সি এন্ড রিসার্চ। সার্বিক তত্ত্বাবধান করেন জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব নিশাত আহমেদ, সংগঠক গোলাম মোস্তফা সুমন ও মাহতাব খান বাঁধন।

এই উদ্যোগের মাধ্যমে আহত মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জ্ঞাপন এবং স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবায় সাহায্য করার লক্ষ্য রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ