শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ধানমন্ডিতে চাপাতি দেখিয়ে ছিনতাই, পুলিশের সামনে দিয়েই পালাল যুবক

নিজস্ব প্রতিবেদক / ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রাজধানীর ধানমন্ডিতে চাপাতির ভয় দেখিয়ে এক পথচারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়েছে এক যুবক। অবাক করার মতো বিষয় হলো, ছিনতাইয়ের পর চাপাতি হাতে পুলিশের সামনেই সে হেঁটে চলে যায়, কিন্তু কেউ কোনো বাধা দেয়নি। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে তা পুলিশ প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে এই ঘটনা ঘটে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক যুবক প্রিন্টের শার্ট ও কালো প্যান্ট পরে আরেক যুবককে (সাদা শার্ট ও জিনস পরিহিত) চাপাতি উঁচিয়ে ভয় দেখাচ্ছেন। এরপর সে যুবকের ব্যাগ ছিনিয়ে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। আশপাশে থাকা তিনজন পুলিশ সদস্য—দুজন ইউনিফর্মে, একজন সাদা পোশাকে—তাকে দেখেও কিছু করেননি।

দেখা যায়, আশেপাশে অনেক মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেনি বা বাধা দেয়নি।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু মারমা জানান, “ভিডিওটি আমরা পর্যালোচনা করেছি এবং নিশ্চিত হয়েছি ঘটনাটি ধানমন্ডির কলাবাগান বাসস্টপের কাছে ঘটেছে। এখনো কেউ অভিযোগ করতে থানায় আসেনি। তবুও আমরা নিজ উদ্যোগে তদন্ত শুরু করেছি।”

তিনি আরও বলেন, “রাত ১২টার পর রাসেল স্কয়ার এলাকায় ট্রাক ও বাসের চাপ থাকে। উপস্থিত পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন, হয়তো তাই তারা ছিনতাইকারীকে খেয়াল করেননি।”

তবে তিনি জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, এবং এগুলো বিশ্লেষণ করে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ