শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

বিশেষ ট্রেন পরিচালনায় নিয়ম লঙ্ঘন হয়নি: বাংলাদেশ রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশ ঘিরে চারজোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিকে স্বাভাবিক ও পূর্বপ্রচলিত নিয়মের অংশ বলে দাবি করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনার পূর্বেও নজির রয়েছে। এটি রেলওয়ের একটি নিয়মিত, বাণিজ্যিক কার্যক্রম—রাজনৈতিক পক্ষপাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

রেলওয়ে বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ট্রেন পরিচালনা নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে, যা তথ্যের ঘাটতির কারণে হচ্ছে। আগেও বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ ট্রেন ব্যবহারের সুযোগ পেয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রায় ৩২ লাখ টাকা ভাড়া আগাম পরিশোধ করা হয়েছে। এতে রেলওয়ের রাজস্ব বাড়ছে এবং সাধারণ ট্রেনযাত্রীরা বাড়তি চাপ থেকে মুক্ত থাকছেন।

বিশেষ ট্রেনগুলো সাপ্তাহিক বন্ধের দিনে ও নির্ধারিত রেক দ্বারা পরিচালিত হওয়ায় সাধারণ যাত্রীদের ভোগান্তি হবে না। বরং টিকিটবিহীন যাত্রা কমে আসবে।

রেলওয়ে জানিয়েছে, ভবিষ্যতেও যেকোনো রাজনৈতিক দলের অনুরোধে, নির্ধারিত নিয়ম মেনে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ