শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

হাতিয়ায় কোস্টগার্ড-পুলিশের অভিযানে নারীসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে নারীসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ‘দস্যু শামীম বাহিনী’-এর সক্রিয় সদস্য সোহেল (২৩), সুমন উদ্দিন (৩৫), নারী সহযোগী পারুল বেগম (৩২) এবং চোরাই স্বর্ণ ব্যবসায়ী প্রিয়া জুয়েলার্সের মালিক উজ্জল বণিক (৪২)-কে আটক করা হয়।

অভিযানকালে উদ্ধার করা হয় পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত উপকরণ, দুই বোতল চেতনানাশক ওষুধ, ২ ভরি ১২ আনা স্বর্ণ এবং ১০ ভরি ১৩ আনা রূপার অলংকার।

আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজারের প্রিয়া জুয়েলার্স থেকে বিভিন্ন সময়ে ডাকাতি করা ২০ ভরি স্বর্ণও জব্দ করা হয়েছে। চোরাই স্বর্ণ ব্যবসা ও মজুদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ওই জুয়েলার্সের মালিক উজ্জল বণিককে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ডাকাত সদস্য ও নারী সহযোগী বুড়িরচর এলাকার এবং স্বর্ণ ব্যবসায়ী উজ্জল বণিক ওছখালীর লক্ষীদিয়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ