শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

চট্টগ্রামে চালু হচ্ছে বিএসটিআই ল্যাব

নিজস্ব প্রতিবেদক / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে আগামীকাল শনিবার থেকে পূর্ণাঙ্গ পরীক্ষাগার (ল্যাব) চালু হচ্ছে।

এই ল্যাব চালু হলে চট্টগ্রামের ব্যবসায়ীরা পণ্যের গুণগত মান পরীক্ষা করার জন্য ঢাকায় যেতে বা পণ্য পাঠাতে আর সময়, অর্থ ও কষ্ট স্বীকার করতে হবে না। চট্টগ্রামে স্থাপিত আধুনিক ও পূর্ণাঙ্গ ল্যাবে স্থানীয় পণ্যসহ আমদানিকৃত পণ্যগুলোর পরীক্ষা করা হবে, যা ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল।

বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানি জানান, নবনির্মিত দশতলা ভবনে অত্যাধুনিক ল্যাব স্থাপন করা হয়েছে যেখানে ৩১৫ ধরনের পণ্যের মান পরীক্ষা করা যাবে। এতে রয়েছে পানি, গুঁড়ো দুধের মেলামিন, ফায়ার এক্সটিংগুইশার, প্রসাধনী, ইলেকট্রিক মিটার, শিশু খাদ্য, টাইলস, সয়াবিন তেল, কলম, সস, জুস, টুথপেস্ট, শ্যাম্পু, পেনসিল, চকলেট, এন্টিবায়োটিক রেসিডু, স্বর্ণের বিশুদ্ধতা নির্ণয়সহ আরও অনেক পণ্যের পরীক্ষা। নতুন ৩১টি মেশিনের মাধ্যমে পেট্রোলিয়াম পণ্যও পরীক্ষা করা সম্ভব হবে।

এভাবে চট্টগ্রামের ব্যবসায়ীরা সময় ও অর্থের ব্যাপক সাশ্রয় করতে পারবে এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আরও কার্যকর হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ