শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

এসএসসি ও সমমানের ফলপ্রকাশ ১৩ জুলাইয়ের মধ্যে, দিন নির্ধারণ হয়নি এখনো

দর্পণ ডেস্ক / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অধীর অপেক্ষায় রয়েছেন দেশের প্রায় ১৯ লাখ শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। যদিও এখনো নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি, তবে নিয়ম অনুযায়ী আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৪ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের কথা রয়েছে।

বুধবার (১১ জুন) এ বিষয়ে গণমাধ্যমকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “পরীক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন। তবে এখনো অনেক খাতা হাতে আসেনি। খাতা হাতে পাওয়ার পর সফটওয়্যারে নম্বর ইনপুট ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে ফল প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, “১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য দিন নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানানো হবে।”

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শুধুমাত্র ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।

ফলাফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে সময়মতো প্রকাশের ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ