শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সারাদেশে ১,৫১৯টি মাদ্রাসা এমপিওভুক্তির প্রক্রিয়ায়: অর্থ উপদেষ্টা

দর্পণ ডেস্ক / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

দেশে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং বর্তমানে ১ হাজার ৫১৯টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বিকালে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে ইতোমধ্যে ১,১৩৫টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ৫১৩টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ৪৯৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে।”

তিনি আরও বলেন, ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং এমপিওভুক্তির জন্য নতুন বাজেটে ৭২৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়াও কারিগরি শিক্ষার প্রসারে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তার ভাষ্যে, বর্তমানে কারিগরি শিক্ষায় ভর্তির হার ১৯ শতাংশ, যা ২০২৫ সালের মধ্যে ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে।

শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে বাজেট বাড়ছে।সরকারি তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে মাদ্রাসা শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬২ লাখ ১৬ হাজার ১১১ জন, যা দেশের প্রাক-প্রাথমিকসহ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীর (২ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৯১ জন) বড় একটি অংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ