শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ঈদুল আজহার ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি চলছে, আজ মিলবে ১৩ জুনের আসন

নিজস্ব প্রতিবেদক / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ঈদুল আজহা উদযাপনের পর ফিরতি যাত্রার ১৩ জুনের ট্রেন টিকিট বিক্রি শুরু হয়েছে আজ মঙ্গলবার (৩ জুন)। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয় এবং দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলমুখী ট্রেনগুলোর টিকিট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ফিরতি যাত্রার ৭ দিনের টিকিট ধাপে ধাপে অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী টিকিট বিক্রি চলছে—

যাত্রার তারিখ টিকিট বিক্রির তারিখ
৯ জুন ৩০ মে
১০ জুন ৩১ মে
১১ জুন ১ জুন
১২ জুন ২ জুন
১৩ জুন ৩ জুন
১৪ জুন ৪ জুন
১৫ জুন ৫ জুন

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, এই সময়ের টিকিটগুলো ফেরতযোগ্য নয়, অর্থাৎ একবার টিকিট কাটলে তা বাতিল বা ফেরত দেওয়া যাবে না।

প্রতিজন টিকিটপ্রত্যাশী সর্বোচ্চ ৪টি টিকিট একবারে কিনতে পারবেন। তবে দুই বা ততোধিক টিকিট নেওয়ার ক্ষেত্রে সহযাত্রীদের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনসহ দেশের প্রধান প্রধান স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। অনেকেই অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট সংগ্রহের চেষ্টা করছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা নির্বিঘ্ন রাখতে এবং কালোবাজারি ঠেকাতে অনলাইন ও মোবাইল অ্যাপে টিকিট বিক্রয় তদারকি করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ