লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ ভিত্তিক জেলা ৩১৫ বি৩-এর ২৯তম বার্ষিক কনভেনশন আজ (২৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ) ভবনের লায়ন হুমায়ুন জহুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সকালে ভারি বৃষ্টি থাকলেও তা লায়ন্স সদস্যদের উৎসাহে বাধা হয়ে দাঁড়ায়নি। সকাল ৯টায় কনভেনশন শুরু হয় এবং সকাল ১০টায় ডেলিগেট সেশন ও ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। অনুপস্থিত জেলা গভর্নর লায়ন সাব্বির সায়েমের পরিবর্তে কনভেনশন কল করেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শাহ আবু রুসদ আল মুনির।

ওয়াইস মোহাম্মদ জয়
নির্বাচনে লায়ন শাহ আবু রুসদ আল মুনির ২০২৫-২৬ সেবা বর্ষের জন্য জেলা গভর্নর নির্বাচিত হন। একইভাবে লায়ন ফেরদৌস হাসান বানি প্রথম ভাইস জেলা গভর্নর এবং লায়ন জাহাঙ্গীর আলম দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন। বিশেষভাবে উল্লেখযোগ্য, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদের জন্য ভোট গ্রহণ হয় এবং সেখানে লায়ন জাহাঙ্গীর সর্বাধিক ভোট পেয়ে জয় লাভ করেন।
নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান লায়ন ফারহানা নাজ সুধা। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করেন মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন ফারহান বক্স ও অন্যান জেলার গভর্নর ও প্রতিনিধিরা, যাদের লায়ন্স ইন্টারন্যাশনাল থেকে দায়িত্ব প্রদান করা হয়।
নির্বাচনের পর নবনির্বাচিত গভর্নর লায়ন শাহ আবু রুসদ আল মুনির তার কেবিনেট ঘোষণা করেন। তিনি কেবিনেট সেক্রেটারি হিসেবে লায়ন আমজাদ হোসেন রনি এবং কেবিনেট ট্রেজারার হিসেবে চাঁদপুরের গর্ভ লায়ন্স ক্লাব অব চাঁদপুর এর প্রেসিডেন্ট লায়ন ওয়াইস মোহাম্মদ জয় কে দায়িত্ব প্রদান করেন।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবসেবামূলক সংগঠন, যা সারা বিশ্বে অন্ধত্ব প্রতিরোধ, ডায়াবেটিস সচেতনতা, ক্যান্সার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং যুব নেতৃত্ব গঠনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে এর বিভিন্ন জেলা ও ক্লাব সমাজসেবায় সক্রিয় ভূমিকা পালন করছে, যার একটি উজ্জ্বল উদাহরণ আজকের এই সফল কনভেনশন।
লায়ন্স ক্লাব অব চাঁদপুর ও চাঁদপুর জেলার পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন।