শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাকা পাংচার হয়ে যাওয়ায় অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন থেকে দ্রুতগতির গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারী মারা যান। আহত অবস্থায় ছয়জনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও তিনজন মারা যান। নিহতরা হলেন সামাদ ফকির (৬০), তাঁর ছেলে হাফেজ বিল্লাল (৪০), এবং মেয়ে আফসানা (২০)।

পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্সের যাত্রীরা দুর্ঘটনার সময় পেছনে দাঁড়িয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বাসের ধাক্কায় তারা চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর গোল্ডেন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ