শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

এপ্রিলে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়ার আশংকা

দর্পণ ডেস্ক / ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

আসছে এপ্রিলে দেশের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি তীব্র বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, এ মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে এবং কয়েকটি কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে।

 

এপ্রিল মাসে দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯°সে.), মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে, যা জনজীবনে বিপর্যয় ডেকে আনতে পারে।

 

 

আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসে ৫-৭ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

এপ্রিলে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উপকূলীয় এলাকায় সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।

 

দেশের প্রধান নদ-নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে পানি সমতল দ্রুত বাড়তে পারে, যা আকস্মিক বন্যার ঝুঁকি বাড়াতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশবাসীকে প্রচণ্ড গরম ও বজ্রঝড়ের জন্য প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রচণ্ড গরম থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ