শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

খুলনায় যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

খুলনা প্রতিনিধি / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

খুলনায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগে শাওন মন্ডল (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত শাওন মন্ডল খুলনার তেরখাদা উপজেলার কাকদি এলাকার বাসিন্দা এবং গৌরাঙ্গ মন্ডলের পুত্র।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ভোলার এক মুসলিম যুবতীর (২১) সঙ্গে প্রায় ২-৩ বছর আগে ফেসবুকের মাধ্যমে শাওন মন্ডলের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত যোগাযোগ হতো।

১২ মার্চ সকালে শাওনের ডাকে সাড়া দিয়ে ভোলার ওই যুবতী খুলনায় আসেন। খুলনায় পৌঁছানোর পর শাওনের সঙ্গে ফোনে যোগাযোগ করলে, সে তেরখাদায় আসতে বলে।

তেরখাদা বাজারে পৌঁছালে শাওন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নিয়ে যায়। এরপর সেখানে তার ওপর যৌন নিপীড়ন চালায় এবং শারীরিকভাবে আঘাত করে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ভোলা থেকে খুলনায় এসে গভীর রাতে থানায় মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে শাওন মন্ডলকে রাতেই গ্রেফতার করে পুলিশ এবং বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এদিকে যুবতীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মেহেদী হাসান।

পুলিশ জানায়, এই ঘটনায় আরও তদন্ত চলমান রয়েছে, এবং দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ