শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সাগর-রুনি হত্যা : তদন্তের স্বার্থে দুই সাবেক কর্মকর্তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

দর্পণ ডেস্ক / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স তাদের জিজ্ঞাসাবাদ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা, পিবিআই-এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক জানান, জিজ্ঞাসাবাদে তারা যে তথ্য দিয়েছেন, তা যাচাই করা হচ্ছে। এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জিজ্ঞাসাবাদের আবেদন করেন। ১৮ ফেব্রুয়ারি ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম সেই আবেদন মঞ্জুর করেন, যার পরিপ্রেক্ষিতে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরও জানান, এ মামলায় হাজতী আসামি এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবীরকেও একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার দেওয়া তথ্যও যাচাই করা হচ্ছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ ফ্ল্যাটে নির্মমভাবে খুন হন সাংবাদিক সাগর সারোয়ার (মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক) ও মেহেরুন রুনি (এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক)। ওই দিনই নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিকভাবে মামলার তদন্ত করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। এরপর তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। তবে এক যুগ পার হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে র‌্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে হস্তান্তর করা হয়।

এ মামলার সুষ্ঠু তদন্তের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে রিট করেছিলেন। তদন্তে দীর্ঘসূত্রিতার কারণে আদালত একাধিকবার সময়সীমা বেঁধে দিয়েছে।

সর্বশেষ, গত ২৭ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা তা দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান আগামী ২ মার্চ নতুন তারিখ নির্ধারণ করেন। এ পর্যন্ত ১১৫ বার প্রতিবেদন দাখিলের জন্য সময় নেওয়া হয়েছে।

সাগর-রুনি হত্যা মামলার বাদী নওশের আলম বলেন, “আমি ন্যায়বিচার চাই। এপ্রিল মাসে টাস্কফোর্স যে প্রতিবেদন দেবে, তা যেন সুষ্ঠুভাবে উপস্থাপন করা হয়—এটাই আমার প্রত্যাশা।”

হাইকোর্টও শুনানিতে মন্তব্য করে, “আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য নির্ধারিত ছয় মাস মানে ছয় মাসই থাকবে।” মামলার পরবর্তী আদেশের জন্য ৬ এপ্রিল দিন ধার্য রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ