শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, দ্রুত সংস্কারের দাবি পার্থর

নিজস্ব প্রতিবেদক / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে “খুব খারাপ” উল্লেখ করে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, জনগণের সঙ্গে সরকারের জনসম্পৃক্ততা কমে যাওয়ার কারণেই এ অবস্থা তৈরি হয়েছে। তিনি মনে করেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া উচিত ছিল, যারা জনগণের সঙ্গে বেশি সম্পৃক্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় তিন দিনের সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সংস্কার অবশ্যই নির্বাচনমুখী হতে হবে এবং এটি দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হয়। কোনোভাবেই কালক্ষেপণ করা উচিত নয়।”

গত ছয় মাসে সরকারের কর্মকাণ্ড জনগণের আস্থা হারাচ্ছে বলেও মন্তব্য করেন পার্থ। তিনি বলেন, “সংস্কার এখন জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই যত দ্রুত সম্ভব তা সম্পন্ন করতে হবে।”

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল গোছানোর কাজ শুরু করেছে। রমজানের পর আরও ব্যাপকভাবে সারাদেশে সংগঠনের কাঠামো মজবুত করা হবে।

তিনি প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যকে সমর্থন করে বলেন, “আমরা আশা করছি, খুব শিগগিরই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে।”

এর আগে ঢাকা থেকে ভোলায় পৌঁছালে বিজেপির হাজারো নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ও বরণ করে নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ