শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। সরকারের এই মহৎ উদ্যোগের সাথে পুলিশের সবাই একাত্মতা প্রকাশ করেছে।

বুধবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণ করে আইজিপি বলেন, পুলিশ মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করা হচ্ছে। ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনঃনির্মাণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা সমগ্র জাতির। তাই অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা বিধান এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব।

নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে বলে জানান তিনি।

নবীন এসআই ক্যাডেটদের উদ্দেশ্যে বাহারুল আলম বলেন, পরিবর্তিত সমাজের সারথী হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। পুলিশের উপপরিদর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, কারণ ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত আপনারা করে থাকেন। আর ন্যায়বিচার পাওয়া নির্ভর করে পুলিশের তদন্তের ওপর। আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

কুচকাওয়াজ পরিদর্শন, অভিভাবদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক প্রদান করেন আইজিপি।

সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই। এদের মধ্যে প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে পদক পান এসআই বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিস্ট শিক্ষানবিশ ক্যাডেট পাদক পান এসআই নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার ক্যাডেট পদক পান নয়ন কুমার ঢালি এবং সর্ব বিষয়ে শেষ্ঠত্ব অর্জন করায় আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদন প্রদান করা হয়।

কুচকাওয়াজে ২২ জন নারীসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ গ্রহণ করেন। এ সময় পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমানস ভূঞা, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৩ সালের ৫ নভেম্বর পুলিশ একাডেমিতে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শুরুর পরই নানা অভিযোগে ডিসচার্জ হন ২২ জন। গেল বছরের ৪ নভেম্বর ৮০১ জনের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি।

এরই মধ্যে সম্প্রতি চার দফায় মোট ৩২১ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ