শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

পাঠ্যবইয়ে ঠাঁই পেলেন র‍্যাপার হান্নান ও সেজান

দর্পণ ডেস্ক / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের মূলধারার সংগীতশিল্পীরা যখন চুপ, তখন আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য জ্বালাময়ী গানে আগুন ঝরিয়ে দিয়েছিলেন দুই তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুল ও মোহাম্মদ সেজান। জুলাই আন্দোলনে ভূমিকা রাখা সেই কণ্ঠযোদ্ধারা এবার ঠাঁই করে নিয়েছেন পাঠ্যবইয়েও।

র‍্যাপার হান্নান ও সেজানের যে দুটি গান ছাত্র-জনতার আন্দোলনকে বেগবান করতে ব্যাপক ভূমিকা রাখে, তা হলো হান্নানের ‘আওয়াজ উডা’ এবং সেজানের ‘কথা ক’।

সম্প্রতি পাঠ্যবইয়ে হান্নান-শিমুলের অন্তর্ভুক্তির বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসে। এরপর চলতি বছরের জাতীয় শিক্ষাক্রমের সপ্তম শ্রেণির পাঠ্যবই – ‘ইংলিশ ফর টুডে’ তে দেখা যায়, সেখানে ‘নতুন প্রজন্ম’ অধ্যায়ের ‘জেনজি বিপ্লব’ শিরোনামে উঠে এসেছে  র‍্যাপার হান্নান ও সেজানের নাম। বইয়ের ৩০ নম্বর পাতার সেই অনুচ্ছেদের তাদের সম্পর্কে লেখা হয়েছে, “আপনি কি সেজানের ‘কথা ক’ গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন।”

অনুচ্ছেদে আরো উল্লেখ করা হয়েছে, ‘তাদের র‌্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সংগীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না; তারা সাহসী এবং ব্যতিক্রম।’

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের তরুণ র‌্যাপার হান্নানের ‘আওয়াজ উডা’ গানটি প্রকাশের মাত্র এক সপ্তাহ পরেই ২৫ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। ১২ দিন কারাবাস শেষে শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি পান। এছাড়া ১৬ জুলাই প্রকাশের পরপরই সেজানের ‘কথা ক’ গানটিও জুলাই বিদ্রোহের অন্যতম অংশ হয়ে ওঠে।


এই ক্যাটাগরির আরো সংবাদ