শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১

ভোলা প্রতিনিধি / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ গোলাম হায়দার শোভন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় শোভনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, ৯টি দেশীয় অস্ত্র, ভুয়া সিআইডি পুলিশের আইডি কার্ড ও পাসপোর্ট।

কোস্টগার্ড স্টাফ কর্মকর্তা (অপারেশান্স) লে. কমান্ডার রিফাত আহমেদ জানান, কিছুদিন ধরে ভোলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদী ও তৎসংলগ্ন চরে শোভনের নেতৃত্বে একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড তৎপরতা বাড়ায়। পরে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে খায়েরহাট বাজার সংলগ্ন এলকায় অস্ত্রসহ শোভনকে আটক করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ