শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

জুভেন্টাসে খেলতে চান পগবা

স্পোর্টস ডেস্ক / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে জুভেন্টাসের হয়েই মাঠে ফিরতে চান পল পগবা। আর এজন্য প্রয়োজনে বেতন কমিয়ে হলেও তিনি মাঠে ফিরতে আগ্রহী। ইতালিয়ান দৈনিক পত্রিকা লা গাজ্জেটা ডেলো স্পোর্টে দেয়া এক সাক্ষাতকারে ফরাসি বিশ্বকাপ জয়ী পগবা এমনটাই বলেছেন।

ইতালিয়ান পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাতকারে পগবা বলেন, ‘জুভেন্টাসের হয়ে আবারো খেলার সুযোগ পেলে প্রয়োজনে বেতন কমাতেও রাজী আছি। আমি এই ক্লাবেই ফিরতে চাই। বাস্তবতা হচ্ছে আমি জুভেস্টাসের খেলোয়াড় এবং এই ক্লাবে খেলার প্রস্তুতি নিচ্ছি।’

ইতালিয়ান জায়ান্টদের হয়ে পগবার চুক্তি ২০২৬ সালের জুনে শেষ হবে। বর্তমানে তার বাৎসরিক বেতন আট মিলিয়ন ইউরো। তবে নিষেধাজ্ঞা শুরুর পর থেকে তারকা এই মিডফিল্ডার মাসে দুই হাজার ইউরোর কিছু বেশী বেতন পাচ্ছেন।

নিষেধাজ্ঞা কমানোর পর ইতালিয়ান বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে পগবার সাথে চুক্তি বাতিল করতে চায় জুভেন্টাস। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা আরো বলেছেন, ‘এটা সম্পূর্ন নতুন এক পগবা, আরো বেশী ক্ষুধার্ত, জ্ঞানী এবং শক্তিশালী। আমি শুধুমাত্র ফুটবল খেলতে চাই। জুভেন্টাসের হয়ে অনুশীলন ও মাঠে নামতে আমি পুরোপুরি প্রস্তুত। আমার মাথায় সবসময় একটি বিষয় কাজ করে আমি জুভেন্টাসের খেলোয়াড়। এই মুহূর্তে আর কোন কিছুই মাথায় নেই।’

ডোপ টেস্টে ধরা পড়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পগবা। এরপর সর্বোচ্চ ক্রীড়া আদালত সিএএস অক্টোবরের শুরুতে তার এই নিষেধাজ্ঞা ১৮ মাসে কমিয়ে নিয়ে আসে। আগামী বছর ১১ মার্চ ৩২তম জন্মদিনের চারদিন আগে পগবা মাঠে ফিরতে পারবেন। ২০২৩ সালের আগস্টে উদিনেসের বিপক্ষে সিরি-এ ম্যাচের পর পগবার দেহে ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসে। ঐ বছরই সেপ্টেম্বরে তাকে প্রাথমিক ভাবে নিষিদ্ধ করা হয়। এরপর ইতালিয়ান ন্যাশনাল এন্টি-ডোপিং ট্রাইবুন্যাল ফেব্রুয়ারিতে তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ