শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

প্রধান কোচ হওয়ার যোগ্য কেউ বাংলাদেশে নেই: তামিম

স্পোর্টস ডেস্ক / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

‘দেশের কোনো কোচকে কেন জাতীয় দলের প্রধান কোচ করা হয় না’ বাংলাদেশে এই বিতর্ক বেশ কয়েকবছর ধরেই চলছে। নাজমুল আবেদিন ফাহিম কিংবা মোহাম্মদ সালাউদ্দিনকে প্রধান কোচ করার দাবিও উঠেছে বহুবার। দেশীয় কোচ নিয়োগ না দেওয়া বিসিবির সমালোচনা হয়েছে বিস্তর। এবার তামিম ইকবাল নিজেই বললেন, জাতীয় দলের প্রধান কোচ হওয়ার যোগ্য কেউ বাংলাদেশে নেই!

চলতি বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তামিম ইকবাল। সেখানেই ভারতের ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ নিয়ে। গত এক দশকে ভারতের প্রধান কোচের পদে বাইরের কাউকে দেখা যায়নি। নিজেদের সাবেক ক্রিকেটারদেরকেই কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে বিসিসিআই। তাহলে বাংলাদেশে কেন নয়?

তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রধান কোচ নিয়োগে বিসিবিরও কি স্থানীয় কোচদের দিকে নজর দেওয়া উচিত কিনা? জবাবে তামিম বলেছেন, ‘আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।’

কোচিং স্টাফ নিয়োগে নিজের চিন্তাধারা নিয়ে তামিম বলেন, ‘বাংলাদেশ দলের কোচিং স্টাফে ৭০: ৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচ পদে একজন বিদেশি ও তার সঙ্গে বড়জোর আরও দুজন বিদেশি কোচ থাকতে পারেন। সহকারী কোচ পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি নিয়োগ করা উচিত। তাতে স্থানীয় কোচদের গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে এবং একদিন তারা প্রধান কোচ হতে পারবেন।’

বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মেয়াদ আগামী ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। বোর্ড প্রধানের গুডবুকে না থাকায় এর আগেও তার চাকরি যেতে পারে। নতুন কোচ খোঁজার বিষয়ে তামিম বলেন, ‘বাংলাদেশের বড় নামের পেছনে ছোটা বন্ধ করা উচিত। কারণ, বিখ্যাত সবাই দলের জন্য ভালো কোচ হয় না। বাংলাদেশ ক্রিকেটের জন্য কারা মানানসই, সেটা তাদের (বিসিবি) খুঁজে বের করতে হবে। সেই ব্যক্তিকে কঠোর পরিশ্রমী হওয়ার পাশাপাশি দলে কিছু যোগ করার সামর্থ্য থাকতে হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ