শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

গাজীপুরের জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

গাজীপুরের নবাগত প্রথম নারী জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. ওয়াহিদ হোসেন।

মতবিনিময় সভায় গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক, নাসির আহমেদ, মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার, আমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবিদ হোসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান টিটু, দেলোয়ার হোসেন, শাহ সামসুল হক রিপন, সাদেক আলী, আফজাল হোসেন, রায়হানুল ইসলাম আকন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকরা জেলার যানজট, রাস্তায় সিএনজি-অটোর স্ট্যান্ড, সরকারি সেবা প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য, পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা, নিয়মিত বাজার মনিটরিং, রিসোর্ট ও পার্কে অনৈতিক কাজ বন্ধ করা, আন্তঃনগর ট্রেন থামানো, রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আপনারা আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এতটুকু আশ্বাস দিতে পারি, কেউ কোনো অন্যায় আবদার আমাকে দিয়ে করাতে পারবেন না। তবে ভালো কাজে সবাই আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন। ৬ মাস পর আপনাদের সাথে আবার একটি মতবিনিময় করব, তখন সামগ্রিকভাবে আপনারা সবকিছু বুঝতে পারবেন। আমারও কিছু ভুল হতে পারে, তা আপনারা বলে দেবেন। আপনাদের সবাইকে নিয়েই যে কাজগুলো এখনই করার সময়, এগুলো দ্রুততম সময়ের মধ্যে করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ