শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

দুই ওপেনারের বিদায়ের পর মোমিনুল-শান্তর প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের দুই ওপেনারের বিদায়ের পর প্রতিরোধ গড়ে তুলেছেন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে ২৬ ওভারে ২ উইকেটে ৭৪ রান করে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ৮ ওভার ভালোভাবেই কাটিয়ে দেন টাইগার দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। নবম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে ২৬ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন পেসার আকাশ দীপ। ওভারের তৃতীয় বলে গালিতে যশ^সী জয়সওয়ালকে ক্যাচ দেন জাকির। ২৪ বল খেলে খালি হাতে বিদায় নেন তিনি।

বাংলাদেশের ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে খালি হাতে সাজঘরে ফেরার রেকর্ড গড়েছেন জাকির। আগের রেকর্ডটি ছিলো ইমরুল কায়েসের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ১৬ বলে শূন্য রানে আউট হয়েছিলেন ইমরুল। আর সব মিলিয়ে সর্বোচ্চ বল খেলে খালি হাতে ফেরার তালিকায় চতুর্থস্থানে আছেন জাকির। এক্ষেত্রে সবার উপরে আছেন সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম। ২০০২ সালে কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে ৪১ বল খেলেও কোন রান করতে পারেননি মঞ্জু।

জাকিরের পর সাদমানকেও সাজঘওে পাঠান আকাশ। ৪টি চারে ২৪ রান করা সাদমানকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন এই ডান-হাতি পেসার।

২৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর দলের হাল ধরেন মোমিনুল ও অধিনায়ক শান্ত। ইনিংসের ১৭তম ওভারে দলের রান ৫০’এ নেন তারা।

৮৩ বলে অবিচ্ছিন্ন ৪৫ রান করে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছেন মোমিনুল ও শান্ত। ৩টি চারে মোমিনুল ১৭ এবং ৬টি বাউন্ডারিতে শান্ত ২৮ রানে অপরাজিত আছেন। আকাশ ১৪ রানে ২ উইকেট নিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ