শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সাতক্ষীরায় ১২ কোটি টাকার মাদকসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও বিদেশি মদসহ এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে কলারোয়া সীমান্তের ১৩/৩-এস বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর নাম স্থানে উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ইমন (২৩)কে আটক করে।

এসময় তার কাছে থাকা ব্যাগে তল্লাসী চালিয়ে ১২ কোটি টাকা মূল্যের ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

কাঁকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি ইমন তার বিরুদ্ধে কলারোয়া থানায় ২টি মাদক মামলা রয়েছে বলে স্বীকার করেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, বিজিবির পক্ষ থেকে আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ